News71.com
 Bangladesh
 22 Oct 17, 09:24 AM
 248           
 0
 22 Oct 17, 09:24 AM

বঙ্গবন্ধু মেডিক্যালের অধীনে আসছে এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সি কোর্স।    

বঙ্গবন্ধু মেডিক্যালের অধীনে আসছে এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সি কোর্স।      

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে আসছে এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং, বিএসসি মেডিক্যাল টেকনোলজি কোর্সসমূহ। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বিষয়টি অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান সভায় সভাপতিত্ব করেন। নতুন প্রতিষ্ঠিত চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং প্রস্তাবিত সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি/বেসরকারি মেডিক্যাল কলেজ/ডেন্টাল কলেজসমূহ ছাড়া অন্য সব মেডিক্যাল ও ডেন্টাল কলেজে বিদ্যমান এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং, বিএসসি মেডিক্যাল টেকনোলজি কোর্স বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন