News71.com
 Bangladesh
 24 Oct 17, 10:37 AM
 178           
 0
 24 Oct 17, 10:37 AM

গণতন্ত্রের স্বার্থে আমরা চাই সব দল নির্বাচনে আসুক : ওবায়দুল কাদের।

গণতন্ত্রের স্বার্থে আমরা চাই সব দল নির্বাচনে আসুক : ওবায়দুল কাদের।

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, আমাদের অনুরোধ- প্লিজ নির্বাচন বয়কট করবেন না। জাতীয় ও গণতন্ত্রের স্বার্থে আমরা চাই, সব দল নির্বাচনে আসুক। বিএনপি নির্বাচনে আসবে এটা জনগণেরও প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা।আজ সোমবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বিএনপি নেত্রীর বৈঠক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সুষমা স্বরাজ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন। বিএনপির সঙ্গে দেখা করে, আগামী নির্বাচনে সবার অংশগ্রহণে হওয়ার কথা বলেছেন।ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি সহায়ক সরকারের বিষয়টি নিয়ে নাড়াচাড়া করছে। কিন্তু সুষমা স্বরাজ এ বিষয়ে কিছু বলেননি। তিনি বলেন, সারা বিশ্বে যারা সরকারে থাকে, তারাই নির্বাচনকালীন সহায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন