News71.com
 Bangladesh
 24 Oct 17, 10:38 AM
 176           
 0
 24 Oct 17, 10:38 AM

তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ।

তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ।

নিউজ ডেস্কঃ তেজগাঁও থানার রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পারোয়ানা জারি করেন।পরোয়ানাভুক্ত অপর দুই আসামি হলেন,একুশে টেলিভিশনের তৎকালীন প্রধান প্রতিবেদক চিফ রিপোর্টার মাহাথির ফারুকী এবং বিশেষ প্রতিনিধি কনক সারওয়ার।মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া কিছু বক্তব্য ইটিভিতে সরাসরি প্রচার করা হয়। বক্তব্যে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সদস্যদের উসকানি দেয়ার অভিযোগ আনা হয়।


এ ঘটনায় ৬ জানুয়ারি তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তেজগাঁও থানা পুলিশ। ৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে তাদের বিরুদ্ধে মামলাটি করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন।২০১৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক এমদাদুল হক।এ মামলায় জামিনে আছেন একুশে টেলিভিশনের তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন