News71.com
 Bangladesh
 24 Oct 17, 10:25 AM
 204           
 0
 24 Oct 17, 10:25 AM

অর্থ পাঁচার মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।।

অর্থ পাঁচার মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।।

নিউজ ডেস্কঃ অর্থ পাঁচার মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। জামিনের মেয়াদ শেষে আদালতে হাজির না হওয়ায় ঢাকার মহানগর হাকিম নূর নবী আজ সোমবার এ পরোয়ানা জারি করেন। গরকাল রবিবার আপন জুয়েলার্সের অপর দুই মালিক গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি। আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয় কেন্দ্রে গত মে মাসে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। ওই অভিযানে প্রায় সাড়ে ১৫ মণ সোনা ও ৪২৭ গ্রাম হীরা জব্দ করা হয়। তিন দফা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আপন জুয়েলার্সের জব্দকৃত এসব স্বর্ণ ও হীরা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়।

এরপর তাদের বিরুদ্ধে অর্থ পাঁচারের অভিযোগে মামলা করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। গত ২২ আগস্ট হাইকোর্ট চার সপ্তাহের আগাম জামিন দেয়। ওই জামিনের মেয়াদ শেষে আরও এক মাস পেরিয়ে গেলেও আসামিরা নিয়ম অনুযায়ী নিম্ন আদালতে হাজির হননি। পরে অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। কিন্তু আদালত ওই আবেদন নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন