
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার গতকাল সোমবার রাত ১টা ৪০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় মৃত্যু বরন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। উল্লেখ্য বিএনপির প্রভাবশালী নেতা এম কে আনোয়ার গত বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এম কে আনোয়ারের ১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনায় জন্মগ্রহণ করেন এবং কৃতিত্বের সাথে শিক্ষা জীবন শেষ করে তিনি পাকিস্তান সরকারের আমলা হিসেবে চাকুরীতে যোগদান করেন।
চাকুরী জীবনে এম কে আনোয়ার পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি রাজনীতিতে নামেন। এবং আমৃত্যু তিনি বেগম খালেদা জিয়ার বিশ্বস্থ সৈনিক হিসেবে কাজ করেছেন । তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।