News71.com
 Bangladesh
 24 Oct 17, 06:15 AM
 216           
 0
 24 Oct 17, 06:15 AM

ফরিদপুরের এসপি সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং মামলা।।  

ফরিদপুরের এসপি সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং মামলা।।   

নিউজ ডেস্কঃ সাড়ে আট কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করায় ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীরর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বংশাল থানায় দুদক সমন্মিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আবদুল ওয়াদুদ বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলার নম্বর ৩৭।

দুদক কর্মকর্তারা ভাষ্য মতে,ওয়ান ব্যাংক বংশাল শাখার ছয়টি হিসাবে সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীর যৌথ নামে দুই কোটি ৮১ লাখ চৌদ্দ হাজার ৪৬৬ টাকার,এলিফ্যান্ট রোড শাখার একটি এফডিআর-এ ২১ লাখ ৪৪ হাজার ৪২ টাকা এবং ওয়ান ব্যাংকের যশোর শাখায় বারোটি এফডিআর-এর ৫ কোটি ৩৩ লাখ টাকা অবৈধ অর্থ রয়েছে। দুদকের জিজ্ঞাসাবাদে এসপি ও তার স্ত্রী এসব অর্থের বৈধ কোনো পন্থা না দেখাতে পারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন