News71.com
 Bangladesh
 24 Oct 17, 06:25 AM
 187           
 0
 24 Oct 17, 06:25 AM

শিল্পী সমিতির পাশে থাকার আশ্বাস দিলেন র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।।  

শিল্পী সমিতির পাশে থাকার আশ্বাস দিলেন র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।।   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকের পর এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পাশে দাঁড়ালেন র্যা বের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। গতকাল সোমবার র্যাাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নব নির্বাচিত শিল্পী সমিতির সদস্যরা। এসময় র্যাাব মহাপরিচালক শিল্পীদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেন। এছাড়া বিদেশী শিল্পীরা ওয়ার্ক পারমিট ছাড়া ট্যুরিস্ট ভিসায় অনিয়মের মাধ্যমে যাতে এদেশে এসে রাতের অন্ধকারে কাজ না করতে পারে এ ব্যপারে র্যা ব ব্যবস্থা নেবে বলে জানান।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন,গতকাল মতবিনিময় সভায় পাইরেসি নির্মূলে অগ্রণী ভূমিকা রাখার জন্য র্যাববকে ধন্যবাদ দিয়ে পাইরেসিকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন চলচিত্র পরিবারের আহবায়ক চিত্রনায়ক ফারুক,শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি রিয়াজ,অঞ্জনা সুলতানা, পপি, ইমন, তমা মির্জা, অধরা খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন