
নিউজ ডেস্কঃ দশম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আগামী ১২ নভেম্বর রোববার বিকেল ৪টায় শুরু হবে।রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আজ মঙ্গলবার এ অধিবেশন আহবান করেন।সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।জাতীয় সংসদের আসন্ন অধিবেশন ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য ডাকা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন সমাপ্তির পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসতে হবে। ফলে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন হতে পারে। এছাড়া বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।