News71.com
 Bangladesh
 25 Oct 17, 06:44 AM
 176           
 0
 25 Oct 17, 06:44 AM

রাজধানীর সিটিং সার্ভিস বিষয়ে ৭ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রাজধানীর সিটিং সার্ভিস বিষয়ে ৭ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন,রাজধানীতে সিটিং সার্ভিস বাস থাকবে কি না,এ বিষয়ে সংশ্লিষ্ট কমিটির প্রতিবেদন পাওয়ার সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। সিটিং সার্ভিসের বিষয়ে একটি কমিটি আছে এবং এই বিষয়ে আলোচনা চলছে। আজ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের ৪১তম সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী জানান,সিটিং সার্ভিসের বিষয়ে একটি কমিটি আছে,সেই কমিটির প্রতিবেদনটি দুই-তিন দিনের মধ্যে আমরা পেয়ে যাব। তিনি বলেন,প্রতিবেদন পাওয়ার এক সপ্তাহের মধ্যে তার ভিত্তিতে সমস্যা সমাধানের জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন