News71.com
 Bangladesh
 26 Oct 17, 11:08 AM
 188           
 0
 26 Oct 17, 11:08 AM

আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজে ভর্তির আবেদন শুরু।।

আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজে ভর্তির আবেদন শুরু।।

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭টি সরকারি কলেজের ওয়েবসাইট ও ভর্তি আবেদন প্রক্রিয়া গতকাল সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর উদ্বোধন করেন। শিক্ষার্থীরা আগামীকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে ওয়েবসাইট www.7college.du.ac.bd ব্যবহার করে ভর্তির আবেদন করতে পারবেন। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। ওয়েবসাইট থেকে পে-স্লিপ নিয়ে ভর্তি পরীক্ষার ফি সোনালী ব্যাংকের অনলাইনে ৪০০ টাকা জমা দিতে হবে।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর,বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে ১৬ হাজার ৯০০, বাণিজ্য ইউনিটের অধীনে ৮ হাজার ৭৮৫ এবং বিজ্ঞান ইউনিটের অধীনে ৮ হাজার ৬০০টি আসন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন