News71.com
 Bangladesh
 26 Oct 17, 12:38 PM
 172           
 0
 26 Oct 17, 12:38 PM

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা।।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা।।

নিউজ ডেস্কঃ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ ছামিদুল ইসলামের আদালত। মানহানির মামলায় আজ সকালে আদালত এ পরোয়ানা জারি করে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘আপত্তিকর স্লোগান’ দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলার অন্য আসামি গণজাগরণ মঞ্চের মিছিলে নেতৃত্ব দেওয়া সনাতন উল্লাস আদালতে হাজির ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন