News71.com
 Bangladesh
 26 Oct 17, 01:06 AM
 185           
 0
 26 Oct 17, 01:06 AM

রাজনৈতিক দল গুলোর মধ্যে সমঝোতার উদ্যোগ নেবে না নির্বাচন কমিশন ।।কে এম নুরুল হুদা  

রাজনৈতিক দল গুলোর মধ্যে সমঝোতার উদ্যোগ নেবে না নির্বাচন কমিশন ।।কে এম নুরুল হুদা   

নিউজ ডেস্ক; আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কোনো ধরনের উদ্যোগ নির্বাচন কমিশন নেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। গত দুই মাস ধরে রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞসহ বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ সম্পন্ন করার পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।এদিকে, বিতর্কের পরও এদিন সিইসি আবারও জানালেন, বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক সেনা শাসক জিয়াউর রহমানের হাতে দেশে বহু দলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জোর দিয়েই বলেন, ''হ্যাঁ, ধারণ করি। এবং কথাটি ( জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা) আমি তথ্য-প্রমাণের আলোকেই বলেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন