
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়নে গতি পায় । তিনি সর্বস্তরে উন্নয়ন অব্যাহত রাখতে ভবিষ্যতেও আওয়ামী লীগকে নির্বাচিত করার আহবান জানান। শেখ হাসিনা আজ দুপুরে ভিভিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর মগবাজার- শান্তিনগর- মৌচাক-রাজারবাগ ফ্লাইওভার উদ্বোধনকালে এসব কথা বলেন ।এসময় প্রধানমন্ত্রী, ফ্লাইওভারকে জাতীয় সম্পদ উল্লেখ করে তা ব্যবহারে সকলকে যত্নবান হবার আহ্বান জানান । শেখ হাসিনা বলেন ট্রাফিক রুল মেনে চলবেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও সৌদি আরব দূতাবাসের ইসলামী বিভাগের প্রধান সাদ আল খাতানি।
অপরদিকে মৌচাক এলাকায় বানানো উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে ছিলেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গনি, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী প্রমুখ।প্রধানমন্ত্রী আরও বলেন, আর্থিক ক্ষমতা থাকলে মানুষ গাড়ি কিনছে। ফলে যানজট বাড়ছে। মগবাজার-মৌচাক ফ্লাইওভার যানজট নিরসনে ভূমিকা রাখবে।খন্দকার মোশাররফ হোসেন বলেন, দৈনিক ৫০ হাজার যানবাহন এই ফ্লাইওভার ব্যবহার করতে পারবে। নিচের সড়ক আগের মতোই ব্যবহার করা যাবে।ফলে যানজট থেকে নগরবাসী মুক্ত হবে।