News71.com
 Bangladesh
 26 Oct 17, 09:12 AM
 162           
 0
 26 Oct 17, 09:12 AM

নারীরা পিছিয়ে থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয় ।। পরিকল্পনামন্ত্রী  

নারীরা পিছিয়ে থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয় ।। পরিকল্পনামন্ত্রী   

নিউজ ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন,নারীরা হচ্ছে উন্নয়নের চালিকা শক্তি। আমাদের নারীরাও এগিয়ে যাচ্ছে,পূর্বের যেকোন সকারের তুলানায় বর্তমান সরকার অত্যন্ত নারীবান্ধব সরকার। এই সরকার নারীদের জন্য অনেক সুযোগ সুবিধা চালু করেছন। নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা অসংখ্য পদক্ষেপ গ্রহণ করেছন। উন্নয়নে নারী পুরুষ পাশাপাশি কাজ করতে হবে। নারীরা পিছিয়ে থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌঁলখাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে বটতলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বটতলী ইউনিয়নের কাশিপুর স্কুলে মহিলা সমাবেশে এসব কথা বলেন। তিনদিনের সরকারি সফরে কুমিল্লার নাঙ্গলকোটে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন মন্ত্রী।

মহিলা সমাবেশে তিনি আরো বলেন,আপনারা জানেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী,স্পীকার,বিরোধী দলীয় নেতাসহ অনেক মন্ত্রী এমপি নারী- সুতরাং রাজনীতিতেও নারীরা পিছিয়ে নেই। আপনাদেরকেও রাজনীতিতে পিছিয়ে পড়লে চলবে না। রাজনীতি করতে হবে,উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে। দেশের জন্য কাজ করে যেতে হবে,কেননা আমরা রাজনীতি করি দেশের জন্য,দেশের মানুষের জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন