News71.com
 Bangladesh
 26 Oct 17, 09:31 AM
 185           
 0
 26 Oct 17, 09:31 AM

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরো ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভারত  

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরো ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভারত   

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শৃংলা বলেছেন, বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্কের অনেক বাধা দূর হয়েছে। বাংলাদেশের ২১টি পণ্য ভারতে বিনা শুল্কে প্রবেশাধিকার পায়। ভারত ইতোমধ্যে বাংলাদেশে তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং আগামীদিনে আরো ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিসনেস ফোরাম অফ বাংলাদেশ (আইবিএফবি) এবং ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (আইআইসিআই) মধ্যে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শৃংলা আশা প্রকাশ করেন,আইবিএফবি এবং আইআইসিআই এর যৌথ উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে।আইএফএফবি সভাপতি হাফিজুর রহমান খান বলেন,ভারত ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী ও বাস্তবমুখী বাণিজ্য সম্পর্ক সৃষ্টির লক্ষে আইবিএফবি এবং আইআইসিআই একসাথে কাজ করে যাবে। আইআইসিআই সভাপতি এ কে সাক্সেনা বলেন,ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে আজকের এ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং মাইল ফলক হয়ে থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন