News71.com
 Bangladesh
 26 Oct 17, 09:34 AM
 164           
 0
 26 Oct 17, 09:34 AM

আগামী জুন-জুলাইয়ের মধ্যেই ফোরজি(4G) সুবিধা চালু হবে : তারানা হালিম।

আগামী জুন-জুলাইয়ের মধ্যেই ফোরজি(4G) সুবিধা চালু হবে : তারানা হালিম।

নিউজ ডেস্কঃ আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যেই গ্রাহকরা ফোরজি নেটওয়ার্ক সুবিধা পাবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। সেই সঙ্গে টুজি ও থ্রিজি নেটওয়ার্কের গতি বাড়বে বলেও তিনি উল্লেখ করেন। আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। তারানা হালিম বলেন, প্রথম পর্যায়ে বিভাগীয় শহরগুলোতে ফোরজি নেটওয়ার্ক সুবিধা পাওয়া যাবে এবং পর্যায়ক্রমে জেলা ও উপজেলায় ফোরজি নেটওয়ার্ক সুবিধা পাবেন গ্রাহকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন