News71.com
 Bangladesh
 26 Oct 17, 09:37 AM
 168           
 0
 26 Oct 17, 09:37 AM

নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হলে আওয়ামী লীগকে কঠিন মাসুল দিতে হবে ।।কর্নেল অলি  

নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হলে আওয়ামী লীগকে কঠিন মাসুল দিতে হবে ।।কর্নেল অলি   

নিউজ ডেস্কঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ড. অলি আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে সকলের অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হলে আওয়ামী লীগকে কঠিন মাসুল দিতে হতে পারে। আবারো একতরফা কোনো নির্বাচনের পরিকল্পনা করে থাকলে সরকার গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে দিবে। আজ বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’স ইনস্টিটিউশন মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অলি আহমেদ বলেন,সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সকল বাধা রয়েছে গণতন্ত্রের স্বার্থে সরকারকেই তা দূর করতে হবে। তিনি বলেন,সমগ্র দেশ আজ গুম-খুনের রাজ্যে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে জনগণ পরিত্রাণ চায়। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় অস্বাভাবিক দ্রব্যমূল্যের কারনে বিপর্যস্থ হয়ে পড়েছে জনজীবন। সমাজ ভারসম্যহীন হয়ে পড়েছে। আর এ জন্য দায়ি সরকারের উদাসিনতা ও ভ্রান্তনীতি।

তিনি দেশের স্বার্থে বিচারবিভাগকে বিতর্কের উর্দ্ধে রাখার আহ্বান জানিয়ে বলেন,জনগণের সর্বশেষ আশ্রয়স্থল বিচারবিভাগকে কলংকিত করলে তা কারো জন্যই শুভ হবে না। এর মাসুল দিতে হবে আমাদের সকলকেই। কর্নেল অলি আরো বলেন,রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য বড় ধরণের বিপর্যয় ডেকে আনতে পারে। আর তাই সরকারের উচিত অবিলম্বে রহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এই সমস্যা সমাধান ও মোকাবেলায় অবিলম্বে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন