News71.com
 Bangladesh
 27 Oct 17, 10:44 AM
 179           
 0
 27 Oct 17, 10:44 AM

ষড়যন্ত্র ছাড়া বিএনপির কোনো কর্মসূচি নেই : যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী

ষড়যন্ত্র ছাড়া বিএনপির কোনো কর্মসূচি নেই : যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী

নিউজ ডেস্কঃ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ষড়যন্ত্রের রাজনীতি করতে করতে বিএনপি নিজেই এখন ষড়যন্ত্রের চোরাবালিতে আটকে গেছে। দিক-নির্দেশনাহীন দলটি একটি ফ্যাসিস্ট জঙ্গী পরগাছা সংগঠনে পরিণত হয়েছে।বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে ষড়যন্ত্রের মাধ্যমে। দলটি কখনোই জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসেনি, ক্ষমতায় এসেছে ষড়যন্ত্রের মাধ্যমে।


তিনি আরো বলেন, ২০১৪ সালে বিএনপি গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে ষড়যন্ত্র করেছে। এখনো ষড়যন্ত্রের মাধ্যমেই বিএনপি একটি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করতে চায়। কখনো জুডিশিয়াল ক্যু’র ষড়যন্ত্র, কখনো লন্ডন ষড়যন্ত্র, কখনো আইএসআই’র ষড়যন্ত্র। ষড়যন্ত্র ছাড়া বিএনপির কোনো রাজনীতি নেই। ষড়যন্ত্র সফল না হওয়ায় দলটি বিলুপ্ত প্রায়। আজ বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় যুবলীগ চেয়ারম্যান একথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন