News71.com
 Bangladesh
 27 Oct 17, 06:47 AM
 157           
 0
 27 Oct 17, 06:47 AM

সেনা মোতায়েন ও নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন ৫ জানুয়ারির পুনরাবৃত্তি হবে ।।মির্জা ফখরুল  

সেনা মোতায়েন ও নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন ৫ জানুয়ারির পুনরাবৃত্তি হবে ।।মির্জা ফখরুল   

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নিরপক্ষে সরকার গঠন ও সেনা মোতায়েন ছাড়া কোনো নির্বাচন হলে তা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পুনরাবৃত্তি হবে। আজ শুক্রবার জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন,অর্থবহ নির্বাচনের জন্যই আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়ার এবং নিরপেক্ষে সরকার গঠন ও ভোটের দিন সেনা মোতায়েনের দাবি তুলছি।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু,চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান,যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ,যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব,সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু,সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন