
নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর পূর্ণাঙ্গভাবে চালু হওয়া বাংলামোটর-মৌচাক-শান্তিনগর-রাজারবাগ ফ্লাইওভার নগরবাসীকে সস্তির পরিবর্তে জনদূর্ভোগ বাড়িয়েছে । আটটি এলাকার মধ্যে সংযোগ স্থাপনের জন্য নির্মিত ফ্লাইওভারটি এই এলাকার তীব্র যানজট কমাতে সহায়ক হবে বলে প্রত্যাশা ছিল সবার। কিন্তু উদ্বোধনের কিছু সময় পর থেকেই যানজটের কবলে পড়ে খোদ ফ্লাইওভারটিই। এর বিভিন্ন লুপের শুরুর দিকে যানবাহনের চাপ খানিকটা কম থাকলেও লুপগুলো থেকে নামার পথের চিত্র সম্পূর্ণ বিপরীত। ফ্লাইওভারের এসব অংশের এক থেকে দেড় কিলোমিটার তো বটেই, যানজট ছড়িয়ে পড়ে ফ্লাইওভারের পরের সংযোগ সড়কেও। তিন তলাবিশিষ্ট এই ফ্লাইওভারের উদ্বোধনের দিনেই তাই দেখা গেছে তিন তলা যানজট।
উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় মগবাজার-মৌচাক ফ্লাইওভার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পরে বৃহস্পতিবার রাত ১০ টায় সরেজমিনে ফ্লাইওভারে গিয়ে দেখা যায়, এর ইস্কাটন অংশ থেকে শুরু হয়ে মৌচাক মোড়ের সিগন্যাল পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে। গতকাল ফ্লাই ওভারের উপর অনেকে ২ ঘন্টারও বেশী সময় জ্যামে ছিলেন বলে জানাগেছে ।আজও মগবাজার-মৌচাক ফ্লাইওভারফ্লাইওভারের রামপুরা থেকে শান্তিনগর ও রাজারবাগ অংশের রাজারবাগ থেকে মালিবাগ হয়ে মৌচাক ট্রাফিক সিগন্যাল পর্যন্তও দেখা গেছে একই চিত্র।
ফ্লাইওভার থেকে নামার অংশেই যানজট বেশিফ্লাইওভারের দ্বিতীয় তলার মৌচাক ও মালিবাগ অংশে ট্রাফিক সিগন্যাল পয়েন্টে গিয়ে দেখা যায়, স্থির দাঁড়িয়ে আছে কয়েকশ গাড়ি। বাংলামোটরের ট্রাফিক সিগন্যালের কারণে ইস্কাটন থেকে মৌচাক পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই যানজট। শুধু ফ্লাইওভারে নয়, যানজট দেখা গেল নিচের সড়কেও। প্রতিটি সড়কেই গণপরিবহন ও রিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন সিগন্যাল ছাড়ার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। সন্ধ্যার দিকে যানজটের এমন তীব্রতা দেখা গেলেও দুপুরের দিকে ছিল ভিন্ন চিত্র। ওই সময় চোখের পলকেই ফ্লাইওভার ব্যবহার করা যানবাহন ছুটেছে গন্তব্যে। তবে ওই সময় ফ্লাইওভার থেকে নামার পর সিগন্যালগুলোতে দাঁড়িয়ে থাকতে হয়েছে যানবাহনকে। দুপুর দেড়টার দিকে নিউ ইস্কাটন থেকে বাংলামোটর পর্যন্ত সড়কে একেকটা সিগন্যাল ছাড়তে গড়ে আট থেকে ১০ মিনিট পর্যন্ত সময় লেগেছে।
ফ্লাইওভারের নিচের সড়কেও ছিল তীব্র যানজট । অন্যদিকে, সাতরাস্তা-মাগবাজার-হলি ফ্যামিলি অংশে আগের চিত্রই দেখা গেছে। এ অংশটি দিয়ে স্বাভাবিকভাবে ফ্লাইওভারে ওঠার পর মগবাজার থেকে হলি ফ্যামিলি হসপাতাল পর্যন্ত যানজট লেগে ছিল। একই চিত্র দেখা যায় হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাতরাস্তা পর্যন্ত অংশেও। আবার শান্তিনগর থেকে মালিবাগ-মৌচাক হয়ে হাজী পাড়ার শহীদী মসজিদে যাওয়ার সময় মৌচাক সিগন্যালে কিছু সময়ের জন্য অপেক্ষার পর দ্রুত চলে যেতে পেরেছে যানবাহনগুলো।