News71.com
 Bangladesh
 28 Oct 17, 11:57 AM
 231           
 0
 28 Oct 17, 11:57 AM

রোহিঙ্গাদের হামলায় চার বাংলাদেশি শ্রমিক আহত, অস্ত্রসহ আটক ২ ।

রোহিঙ্গাদের হামলায় চার বাংলাদেশি শ্রমিক আহত, অস্ত্রসহ আটক ২ ।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে রোহিঙ্গাদের হামলায় চার বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতের এ ঘটনায় দুইজন রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। রাতে রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশে নলকূপ বসানোর কাজ করছিলেন মিস্ত্রিরা। এ সময় ডাকাত ডাকাত বলে পাশের ক্যাম্প থেকে কয়েকজন রোহিঙ্গা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করা হয়। আহতরা অস্থায়ী হাসপাতালে চিকিৎসাধীন।

আটক রোহিঙ্গাদের কাছ থেকে একনলা বন্দুক, এলজি, চারটি কার্তুজ ও দুটি কার্তুজের খোলা খোসা পাওয়া গেছে।কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, কোথা থেকে রোহিঙ্গাদের কাছে অস্ত্র আসল তারা খতিয়ে দেখছেন। আটক দুইজন ক্যাম্পে নতুন এসেছেন বলে তিনি জানান।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, এ ঘটনায় রোহিঙ্গাদের বিরুদ্ধে অস্ত্র ও হামলার অভিযোগে মামলা করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন