News71.com
 Bangladesh
 28 Oct 17, 07:47 AM
 132           
 0
 28 Oct 17, 07:47 AM

বনানীতে ট্রেনের কাটা পড়ে এক পথচারীর মৃত্যু।

বনানীতে ট্রেনের কাটা পড়ে এক পথচারীর মৃত্যু।

নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীতে পায়ে হেঁটে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। আজ শনিবার বিকাল ৫ টার সময় বনানীর স্টাফ রোডের দক্ষিণ পাশে রেললাইনে এ ঘটনা ঘটে।পায়ে হেঁটে রেললাইন অতিক্রম করার সময় কমলাপুর থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রেনের ধাক্বায় কাটা পড়ে তার মৃত্যু হয়। তার পরনে ছিল সাদা লুঙ্গী ও নীল গেঞ্জি। মরদেহ শনাক্ত ও ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন