News71.com
 Bangladesh
 28 Oct 17, 10:21 AM
 165           
 0
 28 Oct 17, 10:21 AM

শিল্পের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন ও এফবিসিসিআই যৌথভাবে কাজ করবে।।

শিল্পের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন ও এফবিসিসিআই যৌথভাবে কাজ করবে।।

নিউজ ডেস্কঃ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন এবং এফবিসিসিআই যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে। এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে আজ শনিবার বিকালে অনুষ্ঠিত এক সভায় এসএমই ফাউন্ডেশন এবং এফবিসিসিআই এ ঘোষণা দেয়। সভায় দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই উদ্যোক্তাদের ভূমিকা ও অংশগ্রহণের গুরুত্ব বিবেচনায় নানামুখী কার্যক্রম বাস্তবায়নে এসএমই ফাউন্ডেশন ও এফবিসিসিআই’র একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের পরিচালকরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসনকে এম হাবিব উল্লাহ এবং এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) উভয় প্রতিষ্ঠানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন। সভায় এফবিসিসিআই’র পরিচালক হাসিনা নেওয়াজ,ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য মির্জা নূরুল গণী শোভন,ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম,এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত মহাসচিব হুসাইন জামিল এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন