News71.com
 Bangladesh
 29 Oct 17, 11:18 AM
 208           
 0
 29 Oct 17, 11:18 AM

এ বছরের ১৬ নভেম্বর থেকে চালু হতে পারে কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস।।  

এ বছরের ১৬ নভেম্বর থেকে চালু হতে পারে কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস।।   

নিউজ ডেস্কঃ বেশ কয়েকবার সময় পরিবর্তনের পর অবশেষে চালু হতে যাচ্ছে খুলনা-কলকাতা ট্রেন সার্ভিস । উল্লেখ্য চিকিৎসা ও ব্যবসার কাজে কলকাতায় বাংলাদেশি নাগরিকদের ‌যাতায়াত ক্রমশই বাড়ছে। একথা মাথায় রেখে বেশ কিছুদিন ধরেই খুলনা-কলকাতা ট্রেন পরিসেবা চালুর জোরালো দাবী উঠছিল। এনিয়ে দুদেশের রেলমন্ত্রক অনেক মিটিং ও করেছে । দীর্ঘ আলোচনার পর অবশেষে এ বছরের নভেম্বরে চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস। ট্রেনটি চলবে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে। কলকাতা থেকে ট্রেনটি ছাড়বে চিৎপুর টার্মিনাস থেকে। এখানেই হয়ে ‌যাবে ইমিগ্রেশন চেকিং।

অন্যদিকে, খুলনা থেকে কলকাতাগামী যাত্রীদের পাসপোর্ট-ভিসাসহ যাবতীয় ভ্রমন নথিপত্র খতিয়ে দেখে খুলনা থেকে ট্রেনে উঠবেন যাত্রীরা। সময় পরিবর্তন না হলে ১৬ নভেম্বর চালু হবে বন্ধন এক্সপ্রেস। কলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে ট্রেনটি ‌যাত্রা শুরু করেবে সকাল ৭.৩০ মিনিটে। অন্যদিকে,খুলনা থেকে ট্রেনটি ছাড়বে বাংলাদেশের সময় দুপুর ১.৩০ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন