News71.com
 Bangladesh
 29 Oct 17, 11:55 AM
 213           
 0
 29 Oct 17, 11:55 AM

অধ্যাপক হান্নান ফিরোজ আর নেই।।

অধ্যাপক হান্নান ফিরোজ আর নেই।।

নিউজ ডেস্কঃ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ এম হান্নান ফিরোজ আর নেই। আজ রবিবার সকাল ৭ টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরেই তিনি ডায়াবেটিসসহ নানাবিধ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ডঃ এম হান্নান ফিরোজ। অধ্যাপক ডঃ এম হান্নান ফিরোজের নামাজের জানাজা বাদ জোহর ধানমণ্ডি ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হবে,তার আগে বেলা বারোটায় স্যারের মরদেহ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি,ধানমণ্ডির মেইন ক্যাম্পাসে আনা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন