News71.com
 Bangladesh
 29 Oct 17, 05:46 AM
 207           
 0
 29 Oct 17, 05:46 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলা ১১ আসামিকে ২০ বছরের কারাদণ্ড ।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলা ১১ আসামিকে ২০ বছরের কারাদণ্ড ।   

নিউজ ডেস্কঃ ২৮ বছর আগে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের দায়ের করা দুই মামলায় ১১ আসামিকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।১৯৮৯ সালের ১০ আগস্ট মধ্যরাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে গুলি ও বোমা ছোড়া হয়। ওই ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল জহিরুল ইসলাম একটি মামলা করেন। তদন্ত অনুযায়ী, বঙ্গবন্ধুর খুনিদের নেতৃত্বে গঠিত দল ফ্রিডম পার্টির নেতাকর্মীদের সংশ্লিষ্টতা বেরিয়ে আসে।১৯৯৭ সালের ২০ ফেব্রুয়ারি এ ঘটনার তদন্ত শেষ করে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে দু’টি অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আসামি করা হয় মোট ১২ জনকে। আজ রবিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবির এ রায় ঘোষণা করেন। গত ১৫ অক্টোবর শেখ হাসিনা হত্যাচেষ্টা ও ১৬ অক্টোবর বিস্ফোরক আইনে মামলার চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন (২৯ অক্টোবর) ধার্য করেন আদালত। সেই অনুযায়ী আজ এ রায় ঘোষণা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন