
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,জনগণ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছে। দেশে এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে যা এখন শুধু জনগণের উপরে নয় সাংবাদি ভাইয়েরাও রেহাই পায়নি। আজ রবিবার চট্টগ্রাম শহরের মোটেল সৈকতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা করেন।
এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,সরকারের স্বৈরতান্ত্রিক আক্রমন থেকে শুধু জনগণ নয় গণমাধ্যম কর্মীরাও রেহাই পায়নি। আওয়ামী পেশি শক্তির কাছে পুলিশ হার মেনেছে। যারা আইনের শাসনে বিশ্বাস করে না। সেইরকম একটা সরকারের কাছে নিরাপত্তা প্রত্যাশা করা যায় না। তিনি আরো বলেন,দেশে রাজনৈতিক নিরাপত্তা নেই,জনগণের নিরাপত্তা নেই। এতো আক্রমন করার পরেও চট্টগ্রামের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানিয়েছে।