
নিউজ ডেস্কঃ সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ২ নভেম্বর তাদের সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ গতকাল গতকাল রবিবার এ আদেশ দেন। আদালতের আদেশ মান্য না করার বিষয়ে তাদের হাজির হয়ে ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।
আশাশুনি উপজেলার ভূমিহীনদের জন্য বরাদ্দ জমি মিথ্যা তথ্য দিয়ে বরাদ্দ নেওয়ায় সংশ্লিস্টদের গ্রেপ্তার করে আদালতে হাজির করতে গত ২২ অক্টোবর নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গতকাল ছিল হাজির করার দিন। কিন্তু ওই দুই পুলিশ কর্মকর্তা এ আদেশ পালণ করেননি। এমনকি এবিষয়ে আদালতে কোনো প্রতিবেদনও দেননি। এ অবস্থায় গতকাল ওই দুই পুলিশ কর্মকর্তাকে তলব করলেন আদালত। পাশাপাশি জমি বরাদ্দ বাতিল করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেবিষয়ে সাতক্ষিরার জেলা প্রশাসক ও আশাশুনি উপজেলা ভূমি কর্মকর্তাকে ওইদিন প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।