News71.com
 Bangladesh
 31 Oct 17, 10:54 AM
 319           
 0
 31 Oct 17, 10:54 AM

কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা ও গুনীজন সম্মাননা

কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা ও গুনীজন সম্মাননা

মো:একরামুল হক (জাবি প্রতিনিধি) : ‘‘চলো ভাসি গোমতীর ¯স্রোতে” এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা জেলা ছাত্র-ছাত্রী সংসদের আয়োজনে নবীনবরন, গুনীজন সম্মাননা, দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে (২০১৭-১৮) কার্যনির্বাহী সংসদের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি পদে আনিস মাহমুদ (পরিসংখ্যান বিভাগ, ৪২ তম আবর্তন) ও সাধারণ সম্পাদক পদে রোবেল পারভেজ (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, ৪৪ তম আবর্তন) দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো: মহসিন, নাজমুল হক ভূইয়া, শামিন ইয়াসির শাফিন, জামশেদ আলম, সাইদুর রহমান রাফি, ইমরান, ইমন, ফরহাদ হোসেন, মুফতাসিম ফুয়াদ রুহিন, সাইফ জলিল যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে সামিউল আলম ভূইয়াঁ সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: মাঈন উদ্দীন মাঈনু, সাকিব, মাহিয়া মাতিন, আনিকা আবীর,শায়ের কোষাধ্যক্ষ হিসেবে শরীফ সরকার বাশার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে এনামুল হক , মেহেদী হাসান, পলাশ সহ আরো অনেকে দায়িত্ব গ্রহন করেন।

দায়িত্বপ্রাপ্ত সভাপতি আনিস মাহমুদ বলেন, কুমিল্লা জেলা ছাত্র-ছাত্রী সংসদ একটা সক্রিয় সেবামূলক সংগঠন। ভর্তি পরীক্ষার সময় কুমিল্লা থেকে আগত সকল শিক্ষার্থীর সার্বিক সহযোগিতা করে থাকে এই সংগঠন। এছাড়া এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কল্যাণে সদা পাশে থাকে সংগঠনের সদস্যরা। আমরা এখানে সবাই একটি পরিবার। পরিবারের সদস্য হিসেবে আগামী দিনগুলোতে আন্ত:রিকতার সাথে কাজ করতে চাই।

সাধারণ সম্পাদক রোবেল পারভেজ বলেন, বিগত কমিটি যেভাবে এই সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনা করেছে আমরাও সেভাবে পরিচালনা করতে চাই। কুমিল্লার সাধারণ ছাত্র-ছাত্রীদের সব রকম সহযোগিতা করে যেতে চাই। আমরা চাই কুমিল্লা জেলা ছাত্র-ছাত্রী সংসদ একটি অনুকরণীয় সামাজিক সংগঠন হিসেবে গড়ে উঠুক।

অনুষ্ঠানে কুমিল্লা জেলার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে কুমিল্লা জেলা ছাত্র-ছাত্রী সংসদের বিগত কমিটির সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মাকসুদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত নবীন শিক্ষার্থীদের বরন ও গুনীজন সম্মাননা প্রদান করা হয় ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কলা ও মানবিকী অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড.কামরুল আহসান, প্রধান অতিথি হিসেবে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আ.ক.ম.বাহাউদ্দীন বাহার , প্রধান আলোচক হিসেবে কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল আওয়াল সরকার, সূচনা বাহারসহ গুণী ব্যাক্তিত্ব্ হামর্দদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: আমির হোসেন ভূইঁয়া, গণিত বিভাগের অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: খোরশেদ আলম উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন