News71.com
 Bangladesh
 01 Nov 17, 11:00 AM
 175           
 0
 01 Nov 17, 11:00 AM

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নিউজ ডেস্কঃ সিঙ্গাপুরে প্রায় দুই সপ্তাহব্যাপী চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত ১৮ অক্টোবর চিকিৎসার জন্য পার্টি চেয়ারম্যান ঢাকা ত্যাগ করেন। পরদিন সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে এরশাদের সফল অস্ত্রোপচার হয়।সিঙ্গাপুরে এরশাদের সঙ্গে ছিলেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, তার সহধর্মিণী নাসরিন জাহান রত্না, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, তার সহধর্মিণী মেহজুব্বুন্নেসা রহমান টুম্পা, সুনীল শুভ রায়, মেজর অব. খালেদ আখতার, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন