News71.com
 Bangladesh
 01 Nov 17, 10:59 AM
 177           
 0
 01 Nov 17, 10:59 AM

রোহিঙ্গাদের আশ্রয়দান করে বাংলাদেশ মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ।। জাপানি রাষ্ট্রদূত

রোহিঙ্গাদের আশ্রয়দান করে বাংলাদেশ মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ।। জাপানি রাষ্ট্রদূত

নিউজ ডেস্কঃ রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. হিরোয়াসিও ইজুমি বলেছেন, এ সিদ্ধান্ত মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তায় জাপান বাংলাদেশের পাশে থাকবে। মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধিতে জাপান কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।আজ মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতকালে এ কথা বলেন তিনি। এ সময় তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করেন। 

স্পিকার বলেন, রোহিঙ্গাদের যথাসাধ্য মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ ও সাবেক মহাসচিব এবং অ্যাডভাইজরি কমিটি অন রাখাইন স্টেটের চেয়ারম্যান কফি আনানের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে ফলপ্রসূ আলোচনার কথা উল্লেখ করেন স্পিকার। সাক্ষাতের সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন