News71.com
 Bangladesh
 01 Nov 17, 05:52 AM
 158           
 0
 01 Nov 17, 05:52 AM

আত্মসমর্পণ করে জামিন পেলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার

আত্মসমর্পণ করে জামিন পেলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম ১০ হাজার টাকা মুচলেকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে তার সহযোগী সনাতন উল্লাহর জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে,আদালতে হাজির না হওয়ায় গত ২৬ অক্টোবর ইমরান এইচ সরকারের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

উল্লেখ্য,ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী গত ৩১ মে বাদী হয়ে ইমরান এইচ সরকারের বিরুদ্ধে এই মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় বলা হয়,সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গত ২৮ মে সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। ইমরান ও সনাতনের নেতৃত্বে বের হওয়া ওই মশাল মিছিল থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করে স্লোগান দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন