News71.com
 Bangladesh
 01 Nov 17, 06:14 AM
 412           
 0
 01 Nov 17, 06:14 AM

আগামী কয়েকমাসেই 4G যুগে ঢুকছে বাংলাদেশ । গ্রামীন এলাকায় এখনও মোবাইলে কথা বলা দুস্কর

আগামী কয়েকমাসেই 4G যুগে ঢুকছে বাংলাদেশ । গ্রামীন এলাকায় এখনও মোবাইলে কথা বলা দুস্কর

মিথুন মন্ডল: আগামী বছর অর্থাৎ ২০১৮ সালের( মার্চ - এপ্রিল) দেশের প্রধান বিভাগীয় শহর গুলোতে 4G নেটওয়ার্ক চালু করা হচ্ছে। আর এই 4G নেটওয়ার্ক চালু করার মাধ্যমে এক ধাপ এগিয়ে যাবে ডিজিটাল বাংলাদেশ। কিন্তু দেশের প্রধান শহর গুলোতে 4G নেটওয়ার্ক চালু হলেও বিভিন্ন উপজেলা, গ্রামে এখানো সঠিকভাবে 3G বা 2G নেটওয়ার্ক পৌঁছাই নাই। এমন কি অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক ঠিক মতো পায় না। গ্রাম এলাকার অনেক সাধারণ মানুষের কাছে মোবাইল ফোন থাকা সত্বেও তারা নেটওয়ার্কের বাইরে। একে অন্যর কাছে ফোনে কথা বলার প্রয়োজন হলে, ঘর থেকে বেরিয়ে উঁচু যায়গায় বা ঘরের বাইরে এসে কল করতে হয়।


সরেজমিন ঘুরে দেখা যায় খুলনা জেলার বিভিন্ন উপজেলার অনেক গ্রামের মানুষ এখনো ঘরে বসে একে অন্যর সাথে ফোনেই কথা বলতে পারে না, ঘর থেকে বের হয়ে উঁচু এস্থানে যেয়ে কথা বলতে হয়। জেলার বটিয়াঘাটা উপজেলার ফুলতলা, বয়ায়ভাঙ্গা, বেদীতলা,আন্ধারিয়া, পুটিমারী,বুনারাবাদ,শলুয়া,পারবটিঘাটা,বারুইরাবাদ। ডুমুরিয়া উপজেলার-ধানিবুনিয়া, তালতলা, বান্ধা, জিলেরডাঙ্গা কুলোটি,রাজনগর,পেড়িখালি। পাইকগাছা উপজেলার- লতা,বানোরাবাদ, পুতুলখালি, কাঠামারি, ধোলাই,দেলুটি ইত্যাদি। একই অবস্থা সারাদেশের প্রায় সকল জেলার গ্রামীন এলাকায় ।


বিশেষজ্ঞরা মনে করেন শুধু দেশের শহরাঞ্চলের মানুষকে 4G নেটওয়ার্কের আওতায় আনাসহ সব ধরনের আনুধিক সুযোগসুবিধার আওতাভুক্ত করলেই দেশ এগোবে না। কারন গ্রাম বহুল বাংলাদেশের সামান্য সংখ্যক লোকই শহরে বাস করে । আর এদেশের অর্থনীতিও গ্রাম ও কৃষি নির্ভর । তাই দেশের সার্বিক উন্নয়নে দরকার সকল মানুষকে বিশেষকরে গ্রামকে দ্রুততম সময়ের মধ্যে আধুনিক সুযোগ সুবিধার আওতায় আনা । সাধারন মানুষের দাবী আমাদের সীমিত সম্পদ দিয়ে সব যায়গায় 4G নেটওয়ার্ক চালু করা সম্ভব না হলেও কাজের সুবিধার্থে সারাদেশ নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চালু করে 3G সুবিধা চালু হোক এটাই প্রত্যাশা সকলের ।

 

Comments

Alokesh sarkar

2017-11-03 08:23:54 PM


you are right.

ANI

2017-11-01 07:54:59 PM


nice...........

নিচের ঘরে আপনার মতামত দিন