News71.com
 Bangladesh
 01 Nov 17, 07:33 AM
 149           
 0
 01 Nov 17, 07:33 AM

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের ট্রেন যাত্রায় তিন ঘণ্টা সময় কমছে।    

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের ট্রেন যাত্রায় তিন ঘণ্টা সময় কমছে।      

নিউজ ডেস্কঃ ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের যাত্রীদের এখন থেকে আর সীমান্তে ইমিগ্রেশন আর কাস্টমস চেকিং করাতে হবে না। যাত্রা শুরুর আগেই কলকাতার চিতপুর এবং ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনে ওঠার সময়েই পাসপোর্ট-ভিসা পরীক্ষার কাজ সেরে ফেলা হবে। বর্তমানে ঢাকা-কলকাতা ট্রেনে যাতায়াত করতে প্রায় এগারো ঘণ্টা সময় লাগে। নতুন নিয়ম চালু হলে সময় লাগবে প্রায় আট ঘণ্টা। ৯ নভেম্বর থেকে এ নতুন পদ্ধতি চালু হবে, যার ফলে মৈত্রী এক্সপ্রেসে করে কলকাতা থেকে ঢাকা যেতে যাত্রার সময় কমে যাবে প্রায় তিন ঘণ্টা। এতোদিন ভারতের গেদে স্টেশন এবং বাংলাদেশে দর্শনা স্টেশনে যাত্রীদের ট্রেন থেকে নেমে পাসপোর্ট-ভিসা পরীক্ষা করাতে হতো। সেখানে কাস্টমস চেকিংও হত। এখন সেই নিয়ম তুলে দেয়া হচ্ছে। ট্রেনে ওঠার আগেই ওইসব পরীক্ষা হয়ে যাবে। সীমান্তে যাত্রীদের আর নামতে হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন