News71.com
 Bangladesh
 02 Nov 17, 11:55 AM
 170           
 0
 02 Nov 17, 11:55 AM

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত।    

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত।      

নিউজ ডেস্কঃ জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সায়েদ বিন হাজার আলশেহি গতকাল বুধবার সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন।এ সময় এমিরাত ন্যাশনাল ওয়েল কোম্পানির (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ আল ফলাসি ও ব্যবস্থাপনা পরিচালক তাইয়েব আল মোল্লা উপস্থিত ছিলেন।এমিরাত ন্যাশনাল ওয়েল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ আল ফলাসি বলেন, ইএনওসি বাংলাদেশের জ্বালানিখাতে বিনিয়োগ করতে আগ্রহী।এমিরাত ন্যাশনাল ওয়েল কোম্পানির অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলএনজি ও জেট ফিউয়েল সরবরাহ, রিফাইনারি স্থাপন, এফএসআরইউ ও স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণ করতে ইচ্ছা প্রকাশ করেন।


সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এ সময় বলেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাত ব্যাবসায়িক সম্পর্ক বাড়াতে আগ্রহী।প্রতিমন্ত্রী বলেন, ভিশন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন। এ সময় তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এমিরাত ন্যাশনাল ওয়েল কোম্পানির বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহকে তিনি স্বাগত জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন