News71.com
 Bangladesh
 02 Nov 17, 02:00 AM
 176           
 0
 02 Nov 17, 02:00 AM

আজ থেকে সুন্দরবনসহ দেশব্যাপী রাস মেলা শুরু  

আজ থেকে সুন্দরবনসহ দেশব্যাপী রাস মেলা শুরু   

নিউজ ডেস্কঃ প্রতি বছরের মতো আজ বৃহস্পতিবার সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা বা রাস মেলা। আজ এই দিনে দেশব্যাপী ও রাস মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার পর্যন্ত তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে নানা উৎসব। রাসমেলা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর ১৩৪ তম রাস উৎসব হচ্ছে। ২ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মেলা চলবে।আয়োজক কমিটি আরো জানান, মেলা চলাকালে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর টহল দল। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন মেলার উদ্বোধন করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন