
নিউজ ডেস্কঃ মুদ্রাপাচারের পৃথক তিন মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম,গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে এক দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পৃথক তিন সহকারী রাজস্ব কর্মকর্তা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন আদালত। এরমধ্যে রাজধানীর রমনা থানার মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমকে তিন দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন সহকারী রাজস্ব কর্মকর্তা ফরিদ আহমেদ।
পরে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানী শেষে এক দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এছাড়া রাজধানীর গুলশান থানার একটি মামলায় আপন জুয়েলার্সের মালিক গুলজার আহমেদকে তিন দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মাদ জাকির হোসেন এবং গুলশান থানার আরেক মামলায় আপন জুয়েলার্সের মালিক আজাদ আহমেদকে তিন দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন সহকারী রাজস্ব কর্মকর্তা শিবলু ঘোষ।
পরে শুনানী শেষে এ দুই মামলায় ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী এক দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। রিমান্ড আবেদনে বলা হয়,আসামিদের ঘোষনা বহিভূত বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের মূল্য পরিশোধের অর্থের উৎস সম্পর্কে তথ্য সংগ্রহ প্রয়োজন। এছাড়া আসামিদের সঙ্গে আন্তর্জাতিক চোরাকারবারীসহ অনান্য আপরাধীদেরকে চিহিৃত করতে এবং মানি লন্ডারিং এর সহায়তাকারীদের তথ্য জানকে এ আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।