News71.com
 Bangladesh
 03 Nov 17, 04:16 AM
 144           
 0
 03 Nov 17, 04:16 AM

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামীকাল।।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামীকাল।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর শনিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে। ভর্তি কমিটি সূত্র জানায়,অনলাইনে প্রায় ২৫ হাজারের অধিক শিক্ষার্থী আবেদন করলেও মোট ১২ হাজার ২শ ১২ জন আবেদনকারীকে মেধার ভিত্তিতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হচ্ছে। পদার্থ, রসায়ন, গণিত ও জীববিদ্যা বিষয়ে মোট ১০০ নম্বরের লিখিত ভর্তি পরীক্ষা কাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে নেয়া হবে।

প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। পরীক্ষায় শুধুমাত্র Fx-100/570 মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হবে। ঘড়ি, মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে হলে প্রবেশ করা যাবে না। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের (admission.bau.edu.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন