
নিউজ ডেস্কঃপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৪০০ কোটি মানুষের বাস। এ অঞ্চলে ইন্টারনেট ঘনত্ব ৫০ শতাংশের কম। তাই ইউএনএসকাপভূক্ত এই অঞ্চলে ইন্টারনেট ঘনত্ব বাড়াতে আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে হবে। এশিয়ান ইনফরমেশন সুপার হাইওয়ে উদ্যোগের মাধ্যমে আমরা সে লক্ষ্যে পৌঁছাতে পারব।এতে এই অঞ্চলের মানুষের জন্য আমরা কম মূল্যে নিরবচ্ছিন্নভাবে দ্রুত গতির ইন্টারনেট সংযোগ দিতে পারব। দুই দিনের জাতিসংঘের এপিআইএস স্টিয়ারিং কমিটির প্রথম অধিবেশনের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন।
রাজধানীর সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এসকাপ) এর এশিয়া প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের (এপিআইএস) স্টিয়ারিং কমিটির অধিবেশনের সমাপনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আমাদের উন্নয়নে প্রযুক্তির ব্যবহার করে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে।