News71.com
 Bangladesh
 04 Nov 17, 12:33 PM
 148           
 0
 04 Nov 17, 12:33 PM

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত ।।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত ।।

নিউজ ডেস্কঃ শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হিসাবরক্ষক এবং কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী পদে এই নিয়োগ দেওয়া হবে।

পদের নামঃ হিসাবরক্ষক
যোগ্যতাঃ ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। উক্ত পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
বেতনঃ পদটিতে বেতন দেওয়া হবে ১৯ হাজার ৭৮০ টাকা।
পদের নামঃ কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী
যোগ্যতাঃ উক্ত পদটির জন্য স্নাতক পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে।
বেতনঃ নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১৭ হাজার ৪৫ টাকা।

আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা http://www.dshe.gov.bd/ এবং http://www.moedu.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করে প্রকল্প পরিচালক,আইসিটির মাধ্যমে মাদ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন(২য় পর্যায়ে) প্রকল্প, কক্ষ নং-১২২,শিক্ষা ভবন(১ম বক্ল),১৬ আব্দুল গণি রোড,ঢাকা-১০০০ বরাবর ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে।
আবেদনের সময়সীমাঃ আগামী ২১ নভেম্বর ২০১৭ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন