
নিউজ ডেস্কঃ দিনাজপুরের বিরলে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক পরিবারের ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। জানাযায় আগুনের সূত্রপাত রান্না ঘর থেকে লেগেছে।পরে বিভিন্ন জায়গায় দুরুত ছড়িয়ে পড়ে আগুন । শতাধিক ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে আর ক্ষতির সম্মুখিন হোয়েছ্ অর্ধশতাধিক পরিবারের।
দিনাজপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রফিকুজ্জামানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধশতাধিক পরিবার খোলা আকাশের নিচে আছে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবির ঘটনা স্থল পরিদর্শন করেছেন।