News71.com
 Bangladesh
 04 Nov 17, 08:01 AM
 139           
 0
 04 Nov 17, 08:01 AM

নারীর ক্ষমতায়নে সাফল্য ।। দেশের ১০৬ উপজেলা চেয়ারমযান ১০ সচিব, ৬ ডিসি ও ১৬ এডিসি নারী

নারীর ক্ষমতায়নে সাফল্য ।। দেশের ১০৬ উপজেলা চেয়ারমযান ১০ সচিব, ৬ ডিসি ও ১৬ এডিসি নারী


নিউজ ডেস্কঃ দেশের ১০৬ জন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালন করছেন। কর্মরত ইউএনওদের মধ্যে এই সংখ্যা প্রায় ২৫ শতাংশ। এ ছাড়া সরকারের জনপ্রশাসনে নারী সচিব আছেন ১০ জন। ৬ জন জেলা প্রশাসক (ডিসি) এবং ১৬ জন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সংশ্লিষ্ট জেলাগুলোতে নেতৃত্ব দিচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার তথ্য অনুযায়ী,প্রশাসন ক্যাডার ছাড়াও সরকারি চাকরিতে নারী কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ২০০৯ সালে সরকারি চাকরিতে নারী ছিলেন ২ লাখ ২৭ হাজার ১১৪ জন। ২০১৫ সালে ওই সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩৫৪। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে সরকারি চাকরিতে নারী কর্মীর সংখ্যা বেড়েছে প্রায় দেড় লাখ।

দেশে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আছেন ৫ হাজার ৭৫৯ জন। এর মধ্যে প্রায় ১ হাজার ১০০ জনই নারী। মন্ত্রণালয়ের নিয়োগ ও পদায়ন শাখার তথ্য বলছে,প্রশাসনের তৃণমূল পর্যায়ের বিভিন্ন স্তরে নারী কর্মকর্তাদের অংশগ্রহণ দিনে দিনে বাড়ছে। এতে দেখা যায়,আগে নারী কর্মকর্তাদের বেশির ভাগই ঢাকাকেন্দ্রিক পদগুলোতে থাকতেন। এখন ডিসি ও ইউএনওর মতো গুরুত্বপূর্ণ পদ থেকে শুরু করে বিভাগ,জেলা ও উপজেলার বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন নারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন