
নিউজ ডেস্কঃ ঢাকায় চলমান কমনওয়েলথ পার্লামেন্টারি এসেসিয়েশন-সিপিএ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন আজ রবিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স-সিপিসি’র উদ্বোধন করেছেন । বিভিন্ন কমিটির বৈঠক ও সেমিনারের মধ্য দিয়ে ১ নভেম্বর থেকে ইতোমধ্যে এই সম্মেলন শুরু হয়ে গেছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাত্য বিষয়, কনটিনিউনিং টু এনহ্যান্স দ্য হাই স্ট্যান্ডার্ড অব পারফরমেন্স অব পার্লামেন্টারিয়ানস। সম্মেলন শেষ হবে আগামী ৮ নভেম্বর।