News71.com
 Bangladesh
 05 Nov 17, 01:42 AM
 125           
 0
 05 Nov 17, 01:42 AM

বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র-গুলিসহ ইজিবাইকচালক আটক।।

বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র-গুলিসহ ইজিবাইকচালক আটক।।


নিউজ ডেস্কঃ বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র-গুলিসহ এক ইজিবাইকচালককে আটক করেছে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও দেড় লাখ বাংলাদেশি টাকা। আজ রবিবার সকাল ৮টায় বেনাপোল বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক তরিকুল ইসলাম (৩৮) বেনাপোলের পুটখালী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল সীমান্ত থেকে এক ইজিবাইকচালক অস্ত্র,গুলি নিয়ে শহরের দিকে যাচ্ছে। পরে বেনাপোল বাজারে ওই ইজিবাইকচালককে আটক করে তার বাইক তল্লাশি করা হয়। এ সময় বাইকের সিটের তলা থেকে পিস্তল,গুলি,ম্যাগজিন ও টাকা পাওয়া যায়। এই বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম জানান,আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন