News71.com
 Bangladesh
 06 Nov 17, 12:41 PM
 145           
 0
 06 Nov 17, 12:41 PM

চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশ থেকে বিদেশে গেছে প্রায় সাড়ে ৮ লাখ কর্মী।।

চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশ থেকে বিদেশে গেছে প্রায় সাড়ে ৮ লাখ কর্মী।।


নিউজ ডেস্কঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য সূত্র থেকে জানা যায়, চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত মোট ৮ লাখ ৩৪ হাজার ৭৭ জন কর্মী বিদেশ গেছেন। এরমধ্যে অক্টোবর মাসে গেছেন মোট ৯৮ হাজার। এর মধ্যে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সউদী আরবে গেছেন ৪ লাখ ৬২ হাজার ৭১৩ জন,কাতারে ৯০ হাজার ৪৪০ জন,ওমানে ৭৪ হাজার ৯৪৩ জন,কুয়েতে ৪২ হাজার ৩১ জন,সিঙ্গাপুরে ৩৪ হাজার ৪০৫ জন এবং বাহরাইনে ১৮ হাজার ৪১০ জন।

এদিকে বাংলাদেশ থেকে জাপান, গ্রীস, ইতালি, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, মরিশাস ,মিশর, জর্দান, স্পেন, ওমান, অস্ট্রিলিয়া, সুইজারল্যান্ড, ব্রুনাই, থাইল্যান্ড, মালদ্বীপ,হংকংসহ আরো কয়েকটি দেশ নারী গৃহকর্মীসহ দক্ষ ও আধা দক্ষ কর্মী নেয়ার ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে। এসব দেশ ডাক্তার, নার্স , ইঞ্জিনিয়ার, কৃষি ও নির্মাণ কর্মী, নিরাপত্তা কর্মী, ব্যাংকিং,মৎস্য আহরণ কর্মী, সেলসম্যান, টুরিজম, গৃহকর্মী, গাড়ি চালক, গামেন্টস কর্মীসহ বিভিন্ন পদে বিপুল সংখ্যক বাংলাদেশী কর্মী নেয়ার জন্য বিদেশেস্থ বাংলাদেশের স্থানীয় দূতাবাসের শ্রম উইংয়ে যোগাযোগ করেছে।

এদিকে,মালয়েশিয়ায় বাংলাদেশী অবৈধ অভিবাসীদের বৈধ করতে রিহায়ারিং ও কর্মী প্রেরণ নিয়ে কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করার নানা উদ্যোগ নেয়া হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় রিহায়ারিং করার মাধ্যমে বাংলাদেশী অবৈধ অভিবাসীদের বৈধ করা যাবে। সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং বৈদেশিক কর্মসংস্থানের বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০১৭ সালে বিদেশে কর্মী প্রেরণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন