News71.com
 Bangladesh
 06 Nov 17, 07:05 AM
 131           
 0
 06 Nov 17, 07:05 AM

বিপিএল খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত।

বিপিএল খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত।

নিউজ ডেস্কঃ রাজধানীর বাড্ডায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম মো. নাসিম (২৩)। তিনি মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী। আজ সোমবার সকাল ৯টার দিকে বাড্ডায় তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গতকাল রবিবার সন্ধ্যায় বিপিএল খেলা নিয়ে তাদের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে আজ সকাল ৯টায় প্রতিপক্ষরা তাকে বাসা থেকে ডেকে এনে গলির মধ্যে ছুরিকাঘাতে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধারকরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন