News71.com
 Bangladesh
 07 Nov 17, 11:30 AM
 134           
 0
 07 Nov 17, 11:30 AM

রোহিঙ্গা শিবিরে সাঁড়াশি অভিযান ।। পাঁচ বিদেশিসহ আটক ২৬ সন্দেহভাজন

রোহিঙ্গা শিবিরে সাঁড়াশি অভিযান ।। পাঁচ বিদেশিসহ আটক ২৬ সন্দেহভাজন

নিউজ ডেস্কঃ এনজিও ছদ্নাবরণে অগণিত সংখ্যক সন্দেহভাজন দেশি-বিদেশি লোকজনের রোহিঙ্গা শিবিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা ভন্ডুল করতে সাঁড়াশি অভিযান শুরু করা হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ৮টায় শুরু করা এই অভিযানের মাত্র দেড় ঘণ্টায় ৫ জন বিদেশিসহ ২৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ রাত ১১টায় জেলা প্রশাসক নিশ্চিত করেন যে,আটক ব্যক্তিদের মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ১১ জন মৌলভী রয়েছেন। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন রাত ১০টায় জানান,কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করেই রাত-বিরাতে রোহিঙ্গা শিবিরে দেশি-বিদেশি সন্দেহভাজন লোকজন অবস্থান করে থাকেন। বিশেষ উদ্দেশ্যে'এসব ব্যক্তি শিবিরে অবস্থান নেয়ার গোপন সংবাদ ছিল আমাদের কাছে। তাই অভিযানে নেমে মাত্র দেড় ঘণ্টা সময়ে এসব লোকজনদের আটক করা হয়।

জেলা প্রশাসক অত্যন্ত দুঃখের সঙ্গে জানান,দেশি-বিদেশি কিছু লোক রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অপচেষ্টা চালানোর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এমনকি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া নামের সীমান্তবর্তী একটি এলাকায় নাফনদ তীরে একটি আন্তর্জাতিক সংস্থার লোকজন স্থানীয় সরকার কর্তৃপক্ষের কোন অনুমতি ছাড়াই চলাচলের সুবিধার জন্য অস্থায়ী সেতু স্থাপনের কাজও শুরু করেন। জেলা প্রশাসনের কর্মকর্তারা বিনানুমতিতে নির্মাণাধীন ওই সেতুর কাজ আজ সোমবার বন্ধ করে দেন। আজ রাতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের অরণ্যঘেরা এলাকা লম্বা শিয়া ও শিবিরের ডি-৪ এলাকার বস্তি হিসাবে পরিচিত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন