News71.com
 Bangladesh
 07 Nov 17, 03:18 AM
 150           
 0
 07 Nov 17, 03:18 AM

বিএনপি আন্দোলনের নামে কোন সংঘাতপূর্ণ কর্মসূচিতে যাবে না।।মির্জা ফখরুল  

বিএনপি আন্দোলনের নামে কোন সংঘাতপূর্ণ কর্মসূচিতে যাবে না।।মির্জা ফখরুল   

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন,বিএনপি এই মুহূর্তে আন্দোলনের নামে কোনো সংঘাতপূর্ণ কর্মসূচিতে যাবে না। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এসময় ফখরুল অভিযোগ করে আরও বলেন,সরকার ইচ্ছাকৃতভাবেই সিপিসি সম্মেলনের দোহাই দিয়ে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনে বাধা দিয়েছে।

মির্জা ফখরুল ইসলাম বলেন,চেয়ারপারসনের উপস্থিতিতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে প্রতিবছর জিয়ার মাজারে আমরা পুষ্প অর্পণ করি। এটি বাংলাদেশের একটি তাৎপর্যপূর্ণ দিন। প্রতিবছর দিনটি পালন করি। এবার আমাদের সেই সুযোগ থেকে সরকার বঞ্চিত করেছে। এছাড়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে ফখরুল আরও বলেন,জিয়াউর রহমান দেশে সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন,বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রচেষ্টায় আজ বাংলাদেশে গণতন্ত্র,মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা পেয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন