News71.com
 Bangladesh
 07 Nov 17, 07:19 AM
 284           
 0
 07 Nov 17, 07:19 AM

মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের গ্রাহকরা    

মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের গ্রাহকরা      

নিউজ ডেস্কঃ মোবাইল ফোনের নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুযোগ বা এমএনপি সেবার লাইসেন্স পাচ্ছে বাংলাদেশ ও স্লোভেনিয়ার কনসোর্টিয়াম ইনফোজিলিয়ান বিডি-টেলিটেক। আজ মঙ্গলবার রমনায় সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এ কথা জানান।তিনি বলেন, এমএনপি লাইসেন্সের জন্য ইনফোজিলিয়ন বিডি-টেলিটেককে নির্বাচিত করার পর গত ১৫ অক্টোবর সরকারের চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে।লাইসেন্স অ্যাকুইজিশন ফি এবং কোম্পানি গঠনের জন্য ৩০ দিন সময় দিয়ে গত ১ নভেম্বর প্রতিষ্ঠানটিকে চিঠি পাঠানো হয়েছে বলেও শাহজাহান মাহমুদ জানান।


এ সেবা চালু হওয়ার পর গ্রাহকরা ৩০ টাকা ফি দিয়ে নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তানের আবেদন করতে পারবেন। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে তার অপারেটর বদলে যাবে। পুনরায় অপারেটর পরিবর্তন করতে হলে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।বর্তমানে বিশ্বের ৭২টি দেশে এমএনপি সেবা চালু আছে। প্রতিবেশী দেশ ভারতে এ পরিসেবা চালু হয়েছে প্রায় এক দশক আগেই । বাংলাদেশ গত ২০১৩ সালে এই সেবা দেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেয়। প্রায় চার বছর পর একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার জন্য চূড়ান্ত করা হলেও সাধারণ মানুষ এই সেবা কবে থেকে পাবে, সে ব্যাপারে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে বিটিআরসির কর্মকর্তারা কিছু বলতে পারেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন