News71.com
 Bangladesh
 07 Nov 17, 09:13 AM
 160           
 0
 07 Nov 17, 09:13 AM

টাঙ্গাইলে পৃথক ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের।।

টাঙ্গাইলে পৃথক ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের।।

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সল্লা ইউনিয়নের হাতিয়া ও কামাক্ষার মোড় এ দুর্ঘটনা দুটি ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের কিম্যান জুলফিকার বলেন,উপজেলার হাতিয়ায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। অপরদিকে আজ সন্ধ্যায় কামাক্ষার মোড়ে ঢাকাগামী ভারতের মৈত্রী এক্সপ্রেস ট্রেনে এক নারী কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এখন পর্যন্ত নিহতদের কারও নাম পরিচয় পাওয়া যায়নি বলেও তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন